Country

3 years ago

Modi Surname Remark : মোদী পদবি মামলায় রাহুলকে স্বস্তি দিল পাটনা হাইকোর্ট, নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ

Rahul Gandhi  (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

পাটনা, ২৪ এপ্রিল  : "মোদী পদবি" মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে স্বস্তি দিল পাটনা হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে আগামী ১৫ মে অবধি রাহুলকে স্বস্তি দিয়েছে পাটনা হাইকোর্ট। বিজেপি নেতা সুশীল কুমার মোদীর আইনজীবী এস ডি সঞ্জয় বলেছেন, "পাটনার নিম্ন আদালত তাঁকে ১২ এপ্রিল আদালতে হাজির হয়ে নিজের মামলা উপস্থাপন করতে বলেছিল। নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধী পাটনা হাইকোর্টে নির্দেশ বাতিলের আবেদন করেন। আদালত আমাকে এই বিষয়ে আমার যুক্তি রাখতে বলেছে।"

উল্লেখ্য, ২০১৯ সালে বিহারের তৎকালীন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী রাহুলের বিরুদ্ধে ‘মোদী পদবি’ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মানহানির মামলা দায়ের করেছিলেন। কংগ্রেস নেতাকে আদালত ওই বছর ৬ জুলাই জামিনও দিয়েছিল। সেই মামলাতেই গত ১২ এপ্রিল রাহুলকে আদালত ডেকেছিল। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল। আর সোমবার রাহুল গান্ধীকে স্বস্তি দিয়েছে পাটনা হাইকোর্ট।


You might also like!