Country

2 years ago

Bus fell into a ravine: নাসিকে গিরিখাতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস; মৃত্যু একজনের ও আহত ২২ জন

Passenger bus falls into gorge in Nashik
Passenger bus falls into gorge in Nashik

 

নাসিক, ১২ জুলাই: পাহাড়ি রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় মহারাষ্ট্রের নাসিকে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসিকের অভিভাবক মন্ত্রী দাদাজি ভুসে এই দুর্ঘটনা সম্পর্কে বলেছেন, "২২ জন দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। একজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ভার বহন করা হবে। মৃতের পরিজনকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।"


You might also like!