Country

2 years ago

Loksabha and Rajya Sabha: মণিপুর নিয়ে উত্তাল সংসদ; শাসক-বিরোধী চাপানউতোর, উভয়কক্ষের অধিবেশন মুলতুবি

Parliament in turmoil over Manipur;
Parliament in turmoil over Manipur;

 

নয়াদিল্লি, ২১ জুলাই: মণিপুরের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারের পর শুক্রবারও সংসদে সরব হয়েছেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। বিরোধী সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে শুক্রবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়েছে। মণিপুরের পরিস্থিতি নিয়ে এদিন সংসদে আলোচনার দাবি জানান বিরোধীরা। সরকারের পক্ষ থেকে বলা হয়, আলোচনা হবেই। তবুও হইচই, হট্টগোল চলতে থাকে।

মণিপুর পরিস্থিতি নিয়ে লোকসভায় হট্টগোলের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "মণিপুরের ঘটনা অবশ্যই অত্যন্ত গুরুতর এবং পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে মণিপুরে যা ঘটেছে তা সমগ্র দেশকে লজ্জায় ফেলেছে। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা মণিপুর নিয়ে সংসদে আলোচনা চাই।"

হইহট্টগোলের মধ্যেই দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও একই অবস্থা ছিল, তাই রাজ্যসভার অধিবেশন দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, শান্তি ফেরেনি। শাসক ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ, চাপানউতোর চলতে থাকে। শেষমেশ দিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন সংসদের বাইরে বলেন, "আমি সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলেন, কিন্তু সুযোগ দেওয়া হয়নি। সরকারের উচিত এই বিষয়ে আলোচনা করা এবং আমরা প্রধানমন্ত্রী মোদীকে একটি বিবৃতি প্রকাশের দাবি জানাই...প্রধানমন্ত্রী মোদী সদনের বাইরে বিবৃতি দিয়েছেন, যদিও তাঁর উচিত ছিল সদনের ভিতরে বক্তব্য রাখা।"

You might also like!