Country

2 years ago

Bhagwant Mann:পঞ্জাব-হরিয়ানা সীমানায় কৃষকের মৃত্যুতে ব্যথিত ভগবন্ত মান, অর্থ ও চাকরির ঘোষণা

Bhagwant Mann
Bhagwant Mann

 

চন্ডীগড়, ২৩ ফেব্রুয়ারি : পঞ্জাব-হরিয়ানা সীমানায় খানাউরি বর্ডার পয়েন্টে আনন্দলনরত কৃষকের মৃত্যুতে ব্যথিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। নিহত কৃষকের পরিবারকে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মান ঘোষণা করেছেন, নিহত কৃষকের বোনকে সরকারি চাকরি দেওয়া হবে। নিহত কৃষকের নাম-শুভকরণ সিং। কৃষকদের বিক্ষোভের বিষয়ে একদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, "শুভকরণের মৃত্যুর জন্য যেই পুলিশ কর্মী দায়ী হোক না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুভকরণ এখানে প্রচারের জন্য আসেননি, তিনি নিজস্ব কৃষিকাজের ন্যায্য মূল্য চাইতে এসেছিলেন।"

আর শুক্রবার সকালে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শুভকরণ সিং, যিনি কৃষকদের আন্দোলনের সময় মারা গিয়েছেন, পঞ্জাব সরকার তাঁর পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেবে এবং তাঁর ছোট বোনকে সরকারি চাকরিও দেওয়া হবে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


You might also like!