
নয়াদিল্লি : পানিপথ-নয়াদিল্লি এক্সপ্রেস স্পেশালের সময় ২৭ আগস্ট থেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য উত্তর রেলওয়ের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর রেল জানিয়েছে, ট্রেন নম্বর ১৪০১২/ ১৪০১১ দিল্লি-হোশিয়ারপুর-দিল্লি এক্সপ্রেসের আগ্রা ক্যান্ট পর্যন্ত যাত্রা বাড়ার ফলে, ২৭ আগস্ট থেকে ট্রেন নম্বর ০৪৪৫০/৬৪৪৬৪ পানিপথ-নয়া দিল্লি এক্সপ্রেস স্পেশালের সময় পরিবর্তন করা হয়েছে।
২৭ আগস্ট থেকে এই ট্রেনটি পানিপথ থেকে ভোর ৪টে ৫৫ মিনিটে ছাড়বে, সকাল ৭টা ২৫ মিনিটে নয়াদিল্লি পৌঁছোবে। উত্তর রেল সূত্রে জানিয়েছে, দিওয়ানা, সামালখা, ভোদওয়াল মাজরি, গনৌর, রাজলু গাড়ি, স্যান্ডাল কালান, সোনিপাট, হারসানা কালান, রথধানা, নরেলা, হলম্বি কালান, খেদা কালান, বদলি, আদর্শ নগর, আজাদপুর, সবজি মান্ডি- এই স্টেশনগুলিতে ট্রেনটি থামবে।
