Country

2 years ago

Huge pilgrim visiting Ram Temple: দৈনিক এক থেকে দেড় লক্ষ পুণ্যার্থী দর্শন করছেন রামমন্দির, জানাল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র

Huge pilgrim visiting Ram Temple
Huge pilgrim visiting Ram Temple

 

অযোধ্যা, ১৩ মার্চ: রামনগরী অযোধ্যা এখন রামময়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক রামভক্ত রোজই অযোধ্যায় আসছেন। পুণ্যার্থীদের আগমণে নিত্যদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। বুধবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র জানিয়েছে, দৈনিক এক থেকে দেড় লক্ষ পুণ্যার্থী দর্শন করছেন রামমন্দির। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র বুধবার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, সকাল ৬.৩০ মিনিট থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত রামমন্দিরে রামলালার দর্শন করতে পারবেন ভক্তরা।

একইসঙ্গে জানানো হয়েছে, "ভক্তদের সুবিধার্থে এবং সময় বাঁচানোর জন্য তাঁদের মোবাইল ফোন, জুতো, পার্স ইত্যাদি মন্দির প্রাঙ্গনের বাইরে রেখে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। অনুগ্রহ করে শ্রী রাম জন্মভূমি মন্দিরে ফুল, মালা, প্রসাদ ইত্যাদি আনবেন না। ভোর চারটেতে মঙ্গলা আরতির জন্য প্রবেশ, সকাল ৬.১৫ মিনিটে শ্রিংগার আরতি এবং রাত ১০টায় শয়ন আরতি শুধুমাত্র একটি প্রবেশ পাস দিয়েই সম্ভব৷ অন্যান্য আরতির জন্য কোনও প্রবেশ পাসের প্রয়োজন নেই। প্রবেশের পাসের জন্য ভক্তের নাম, বয়স, আধার কার্ড, মোবাইল নম্বর এবং শহরের তথ্য দিলেই হবে।"

You might also like!