Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Narendra Modi:ভাইব্রেন্ট গুজরাটের ২০ বছর পূর্তি, প্রধানমন্ত্রী বললেন ছোট বীজ এখন বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে

Narendra Modi
Narendra Modi

 

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর : দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল ভাইব্রেন্ট গুজরাটের। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের ২০ বছর পূর্তি উপলক্ষে বুধবার গুজরাটের আহমেদাবাদের সায়েন্স সিটিতে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমরা যে ছোট বীজ বপন করেছিলাম, তা এখন বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে।"

প্রধানমন্ত্রীর কথায়, "ভাইব্রেন্ট গুজরাট শুধুমাত্র ব্র্যান্ডিং-এর একটি প্রোগ্রাম নয়, বরং এটি বন্ধনের একটি প্রোগ্রাম।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আগে যারা কেন্দ্রীয় সরকার চালাতেন, তাঁরা গুজরাটের উন্নয়নকে রাজনীতির সঙ্গে যুক্ত করতেন। তৎকালীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ভাইব্রেন্ট গুজরাটে আসতে অস্বীকৃতি জানাতেন, তাঁরা বিদেশী বিনিয়োগকারীদের হুমকি দিত এবং তাঁদের (বিদেশী বিনিয়োগকারীদের) গুজরাটে আসতে বাধা দেওয়ার চেষ্টা করত, এত হুমকির পরেও বিদেশী বিনিয়োগকারীরা গুজরাটে আসেন।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আমরা শুধু গুজরাটের পুনঃউন্নয়নই করিনি, এর ভবিষ্যৎ নিয়েও চিন্তা করেছি, আমরা এ জন্য 'ভাইব্রেন্ট গুজরাট'-কে একটি মূল চ্যানেল বানিয়েছি। 'ভাইব্রেন্ট গুজরাট'-কে গুজরাটের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটি চ্যানেল এবং বিশ্বের সামনে কথা বলার একটি মঞ্চ তৈরি করা হয়েছিল।"


You might also like!