
উধমপুর, ২ মার্চ: জম্মু ও কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা মারল একটি তেলের ট্যাঙ্কার। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই তেলের ট্যাঙ্কারের চালকের। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর মৌড পাসির কাছে। উধমপুর পুলিশ জানিয়েছে, তেলের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা মারে।
বৃষ্টির জন্য রাস্তা পিচ্ছিল থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় ওই তেলের ট্যাঙ্কারের চালকের মৃত্যু হয়েছে। মৃতদের উদ্ধার করে উধমপুর সরকারি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
