Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Launched Dimasa Medium Textbooks: প্রাথমিক শিক্ষায় ডিমাসা মাধ্যমের পাঠ্যপুথির আনুষ্ঠানিক উন্মোচন

Dimasa textbooks unveiled for primary education
Dimasa textbooks unveiled for primary education

 

হাফলং (অসম), ১৫ জুন  : প্রাথমিক শিক্ষার জন্য ডিমাসা মাধ্যমের পাঠ্যপুথির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। শনিবার হাফলং সাংস্কৃতিক ভবনে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগ ডিমাসা পাঠ্যপুথি উন্মোচনের অনুষ্ঠানের আয়োজন করে। এদিন ডিমাসা পাঠ্যপুথির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। পাঠ্যপুথি উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, পার্বত্য পরিষদের অধীনস্থ প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য ধনপাইনন থাওসেন, স্যামুয়েল চাংসন, ডিমাসা সাহিত্য সভার সভাপতি রমেশ থাওসেন সহ ডিমাসা সর্বোচ্চ সংগঠন জাদিখে নাইশো হসমের সভাপতি কালিয়েন দাওলাগাপু। তাছাড়া অনুষ্ঠানে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিমা হাসাও জেলার মোট ২৭৮টি ডিমাসা মাধ্যমের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার হাতে এই পাঠ্যপুথি তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অসমে ডিমাসা ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যে রাজ্য শিক্ষা দফতর ২৭৮টি বিদ্যালয়ে ডিমাসা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা চালু করতে নির্দেশ জারি করেছে। এখন থেকে মোট ২৭৮টি বিদ্যালয়ে ডিমাসা মাধ্যমে শিক্ষার সুযোগ মিলবে।


You might also like!