Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

PM Modi in Austria:যুদ্ধ নয়, ভারত বিশ্বকে দিয়েছে বুদ্ধ; ভিয়েনায় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

PM Modi in Austria
PM Modi in Austria

 

ভিয়েনা, ১১ জুলাই : যুদ্ধ নয়, ভারত বিশ্বকে দিয়েছে বুদ্ধ; অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে এই বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "হাজার হাজার বছর ধরে, আমরা আমাদের জ্ঞান এবং দক্ষতা ভাগ করে আসছি। আমরা 'যুদ্ধ' নয়, বিশ্বকে 'বুদ্ধ' দিয়েছি। ভারত সর্বদা শান্তি ও সমৃদ্ধি দিয়েছে এবং তাই একবিংশ শতাব্দীতে ভারত নিজস্ব ভূমিকা শক্তিশালী করতে চলেছে।" ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে মোদী বলেছেন, "৪১ বছর পর অস্ট্রিয়া সফরে এসেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো এক ঐতিহাসিক অনুষ্ঠানে। ভারত ও অস্ট্রিয়া নিজস্ব বন্ধুত্বের ৭৫ বছর উদযাপন করছে। ভৌগলিকভাবে ভারত ও অস্ট্রিয়া দু'টি ভিন্ন প্রান্তে, কিন্তু আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। গণতন্ত্র আমাদের দুই দেশকে সংযুক্ত করে। স্বাধীনতা, সমতা, বহুত্ববাদ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা আমাদের ভাগ করা মূল্যবোধ। আমাদের উভয় সমাজই বহু-সাংস্কৃতিক এবং বহুভাষিক।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আমি বরাবরই মনে করি, দুই দেশের সম্পর্ক শুধু সরকার দিয়েই গড়ে ওঠে না, সম্পর্ক জোরদারে জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সম্পর্কের জন্য আমি আপনাদের সকলের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করি।" প্রায় ২০০ বছর আগে ভিয়েনার বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ানো হত বলেও জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…