Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Northeast Floods: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, মিশ্র আবহাওয়া বিহারে

Northeast Floods
Northeast Floods

 

নয়াদিল্লি, ৪ জুন : গত কয়েক দিন ধরেই এক টানা ভারী বৃষ্টি চলছে উত্তর পূর্বে। ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ-সহ বিভিন্ন রাজ্য। উত্তর-পূর্বের এই রাজ্যগুলিতে আপাতত কমলা সতর্কতা জারি রয়েছে। আইএমডি জানিয়েছে, অসম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাও উত্তর-পূর্বের এই রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তারপরে তীব্রতা হ্রাস পাবে। বিহারেও আবহাওয়ার মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। বিহারের পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হলেও, দক্ষিণ বিহারের জেলাগুলি তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার জন্য কিষাণগঞ্জ, সহরসা, আরারিয়া, সীতামারহি এবং মুজফফরপুর অঞ্চলে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।

You might also like!