Breaking News

 

Country

3 years ago

Nitin gadkari at Srinagar : আমরা সঠিক অর্থে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে সংযোগ স্থাপন করব : নীতিন গড়করি

Nitin Gadkari
Nitin Gadkari

 

শ্রীনগর, ১০ এপ্রিল:  চলমান কাজ পরিদর্শন করতে জোজিলা টানেল সফর করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। সোমবার জোজিলা টানেল পরিদর্শনের সময় নীতিন গড়করির সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, আমরা সঠিক অর্থে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে সংযোগ স্থাপন করব। তিনি আরও বলেছেন, এই টানেল তৈরি হলে পর্যটন ২-৩ গুণ বৃদ্ধি পাবে এবং জম্মু ও কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টুইট করে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে এশিয়ার দীর্ঘতম টানেল জোজিলা টানেল পরিদর্শন করেছি। জম্মু ও কাশ্মীরে ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১৯টি টানেল তৈরি করা হচ্ছে। এর অধীনে জোজিলায় ৬৮০০ কোটি টাকা ব্যয়ে ১৩.১৪ কিলোমিটার দীর্ঘ টানেল এবং অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ চলছে। তিনি জানান, এই প্রকল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারত সরকার ৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে।


You might also like!