Country

3 years ago

Nirmala sitharaman : সীমান্তবর্তী গ্রামে টেলিকম ও ইন্টারনেট পৌঁছে দেওয়াই লক্ষ্য, ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে জোর নির্মলার

Nirmala sitharaman
Nirmala sitharaman

 

গ্যাংটক, ২৮ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার সিকিমের গ্যাংটকে নাবার্ডের একাধিক প্রকল্পের সূচনা করেছেন। দু'দিনের সফরে সোমবারই সিকিম গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রথম দিন গ্যাংটকে বাজেট নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হল কল্যাণমূলক প্রকল্প এবং পরিষেবার সুফল প্রান্তিকতম যোগ্য প্রাপকের কাছে পৌঁছে দেওয়া। এরপর পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

গ্যাংটক সফরের দ্বিতীয় দিনে নাবার্ডের একাধিক প্রকল্পের সূচনা করেছেন তিনি। নির্মলা সীতারামন ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের উপর জোর দিয়েছেন, যার লক্ষ্য সীমান্তবর্তী গ্রামে টেলিকম এবং ইন্টারনেটের মতো সুবিধা নিশ্চিত করা।


You might also like!