Country

3 years ago

National News: সদ্যোজাত বাছুর দেখতে অনেকটা সিংহের মতো - মানুষের ঢল

Newborn calf looks a lot like a lion - human dung
Newborn calf looks a lot like a lion - human dung

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৃথিবী ও প্রকৃতির কতটুকুই বা আমরা জানি। প্রতিনিয়ত প্রকৃতি নিত্য নতুন খেলা খেলে চলেছে। তেমনি একটি ঘটনা ঘটলো মধ্যপ্রদেশের গোর্খা গ্রামে। জানা যাচ্ছে,সিংহের’ মতো দেখতে বাছুরের জন্ম দিল গরু। আর সেই বাছুরকে দেখতে ভিড় উপচে পড়ল মধ্যপ্রদেশের গ্রামে। এটাকে ঈশ্বরের দান ভেবে অনেকে প্রণাম করেন। এমনকি পুজোআচ্চা করার প্রস্তুতিও নিয়ে নেয়। মধ্যপ্রদেশের রাইসিন জেলার গোর্খা গ্রাম। বুধবার এক গ্রামবাসীর বাড়িতে তাঁর পোষ্য গরু একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটি অদ্ভুত দেখতে হওয়ায় হতভম্ব হয়ে যান ওই গ্রামবাসী। অনেকটা ‘সিংহের’ মতো দেখতে হওয়ায়, সেই খবর গোটা গ্রামে চাউর হয়ে গিয়েছিল। ভিরও হয়েছিল অনেক। তবে বিজ্ঞান তো বিজ্ঞানের পথেই চলে।

  সেই খবর চাউর হতেই গ্রামবাসীরা দল বেঁধে ওই সদ্যোজাত বাছুর দেখতে হাজির হন। শুধু গোর্খা গ্রামই, পার্শ্ববর্তী গ্রাম থেকেও বাছুরটিকে দেখতে ছুটে আসেন বহু লোক। তাঁদের মধ্যে অনেকেরই বিশ্বাস ছিল, এটি নাকি প্রকৃতির চমৎকার। অনেকে আবার বাছুরটিকে ভক্তিভরে প্রণামও করতে শুরু করেন। পুজোপাঠেরও আয়োজন করা হয়। তারপর অবশ্য বিষয়টি সামনে আসে। 

অদ্ভুত বাছুর জন্ম নেওয়ার খবর পৌঁছেছিল জেলার প্রাণীবিষয়ক দফতরেও। খববর পেয়েই একটি দল ঘটনাস্থলে আসেন। তাঁরা খতিয়ে দেখেন বিষয়টি। গ্রামবাসীরা যে ঘটনাকে প্রকৃতির চমৎকার বলে দাবি করেছেন, আদতে ঘটনাটি তা নয়। প্রাণী দফতরের আধিকারিকদের দাবি, মাতৃগর্ভে পরিপূর্ণতা না পাওয়ার কারণে এমন দৈহিক বিকৃতি ঘটেছে বাছুরটির। এটি স্বাভাবিক ঘটনা। এটা আসলে প্রি-ম্যাচিওর বেবি। তার ফলে দীর্ঘ সময় বাঁচতেও পারে নি। জন্ম নেওয়ার পর সুস্থ ছিল বাছুরটি। আধ ঘণ্টা পরই সেটির মৃত্যু হয়।

You might also like!