Country

2 years ago

Anurag Singh Thakur: ভারতীয় কুস্তিতে নতুন মোড়, জাতীয় সংস্থার সদ্য নির্বাচিত কমিটি ভেঙে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

Anurag Singh Thakur
Anurag Singh Thakur

 

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : ভারতীয় কুস্তিতে এবার নতুন মোড়, জাতীয় সংস্থার সদ্য নির্বাচিত কমিটি ভেঙে দিল অনুরাগ সিং ঠাকুরের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। গত বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি। বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। রবিবার সেই কমিটি ভেঙে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি জানান, চলতি মাসের শেষে উত্তর প্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না। ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী, যুব বা সিনিয়র স্তরের কোনও প্রতিযোগিতার আয়োজন করার আগে এগজ়িকিউটিভ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের পরে প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়। প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগিরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয়। সব থেকে কম ১৫ দিন সময় দিতে হয় প্রস্তুতির। সেই সব কোনও নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয়। নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কারণে নতুন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক।

You might also like!