Country

3 years ago

NEW Delhi book fair 2023 : প্রগতি ময়দানে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু নতুন দিল্লি বিশ্ব বইমেলা, চলবে ৫ মার্চ পর্যন্ত

New Delhi World Book Fair 2023
New Delhi World Book Fair 2023

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : যাবতীয় প্রতীক্ষার অবসান, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে দিল্লির প্রগতি ময়দানে শুরু হচ্ছে নতুন দিল্লি বিশ্ব বই মেলা। চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ২৫ ফেব্রুয়ারি, শনিবার বিশ্ব বইমেলার উদ্বোধন করবেন। এবারের মেলার থিম হল আজাদি-কা-অমৃত মহোৎসব। মেলায় প্রতিপাদ্যকে কেন্দ্র করে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ফ্রান্সকে গেস্ট অফ অনার কান্ট্রি হিসেবে মনোনীত করা হয়েছে মেলায়। জি-টোয়েন্টি থিম নয়াদিল্লি বিশ্ব বইমেলার সঙ্গে একীভূত হয়েছে এবং মেলা চলাকালীন জি-২০ সদস্য দেশগুলির বইয়ের প্রদর্শনীর আয়োজন করা হবে। মেলায় বিদেশী এবং জি-টোয়েন্টি প্যাভিলিয়ন, জাতীয় শিক্ষা নীতি ২০২০-র উপর একটি উৎসর্গীকৃত প্যাভিলিয়ন এবং একটি শিশুদের প্যাভিলিয়নও থাকছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। স্কুল পড়ুয়া, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য প্রবেশ বিনামূল্যে।


You might also like!