Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

Country

2 months ago

NEET Supreme Court :নিট বিক্ষোভ কাণ্ডে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, নাবালক ও নির্দোষদের মুক্তির নির্দেশ

NEET Supreme Court
NEET Supreme Court

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিট বিক্ষোভকারীদের নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেসব আন্দোলনকারীর বয়স ১৮ বছরের নিচে এবং যাঁদের বিরুদ্ধে অতীত কোনও অপরাধের রেকর্ড নেই, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি প্রতিবাদীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আপাতত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিট বিতর্কে আন্দোলনকারীদের স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ২০ জুন দিল্লিতে পড়ুয়াদের সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, নানা রাজ্যে প্রতিবাদীদের গ্রেপ্তার-সহ একাধিক ইস্যুতে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বেশ কয়েকটি মামলা একত্রিত করে শুরু হয় শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির পর অন্তর্বর্তী রায় দেওয়া হয়। তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, নাবালকদের এবং অতীতে অপরাধের রেকর্ড না থাকা ধৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এই মর্মে কেন্দ্র সরকারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও মহারাষ্ট্র, বিহার, অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারকেও নোটিস পাঠানো হয়েছে।

তবে যেসব বিক্ষোভকারীদের অতীতে ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদের মুক্তির নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, “গোটা ঘটনায় স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। যারা বাড়াবাড়ি করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে প্রধান বিচারপতির নির্দেশ, প্রতিবাদীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা যাবে না। ঘটনার যাবতীয় ভিডিও এবং অন্যান্য ফুটেজও সংরক্ষণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এখানেই শেষ নয়। আগামী দিনে এহেন আন্দোলনের মোকাবিলা করতে নতুন নীতি নির্ধারণের প্রয়োজন রয়েছে বলেও জানায় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির কথায়, “সমস্ত প্রতিবাদই গণতন্ত্রের অংশ। সেখানে কী ধরনের কাঁদানে গ্যাস বা অন্য কী প্রতিরোধমূলক ব্যবস্থার অনুমতি দেওয়া উচিত সেই নিয়েও সিদ্ধান্ত নেওয়া দরকার।” উল্লেখ্য, নিট প্রতিবাদীদের লক্ষ্য করে একে ৪৭ চালাতে দেখা গিয়েছে বিহারের এক পুলিশকর্মীকে। সম্ভবত সেকারণেই এহেন মন্তব্য শীর্ষ আদালতের। 

You might also like!