Arvind Kajriwal : 'কেন্দ্র ও প্রধানমন্ত্রীর আশীর্বাদ দরকার': দিল্লি পুরনিগম জয়ের পর কেজরিওয়াল

Need blessings of centre and PM
Need blessings of centre and PM

 

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর  : দিল্লির জনগণকে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে দলের বড় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ ১৫ বছরের বিজেপির শাসনের অবসান ঘটিয়ে এবার তারা দিল্লি নাগরিক পরিষেবার মসনদ দখল করতে সক্ষম হয়েছে।

বুধবার দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই কেজরিওয়াল সদর দফতরে দলীয় কর্মীদের সম্বোধন করার সময় বলেন, "আমি এই জয়ের জন্য দিল্লির জনগণকে অভিনন্দন জানাই এবং পরিবর্তন আনার জন্য তাদের ধন্যবাদ জানাই।" তিনি আরও বলেন, "মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব, দিল্লির উন্নতির জন্য দলগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানাই।" কেজরিওয়াল বলেছেন, “আমাদের কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। আমাদের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের আশীর্বাদ প্রয়োজন।”

সর্বশেষ সংখ্যা অনুসারে আপ ২৫০টি আসনের সংখ্যাগরিষ্ঠতার উপরে ১৩৪টি আসন জিতেছে। বিজেপি ১০৪টি জিতেছে এবং কংগ্রেস ৯টি আসন জিতেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…