Country

3 years ago

Post of NCP chief : শরদ পওয়ারকেই দলের প্রধান চাইছে এনসিপি, অনুরোধ জানিয়ে প্রস্তাব কোর কমিটির

Sharad Pawar Former NCP Leader (File Picture)
Sharad Pawar Former NCP Leader (File Picture)

 

মুম্বই, ৫ মে : শরদ পওয়ারকেই দলের প্রধান চাইছে এনসিপি। প্রবীণ এই নেতাকে দলের প্রধান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে প্রস্তাব পেশ করেছে এনসিপি-র কোর কমিটি। সম্প্রতি এনসিপি প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন পওয়ার। কিন্তু প্রবীণ এই নেতার এই সিদ্ধান্ত মানতে নারাজ দলীয় নেতৃবৃন্দ।

এই আবহে শুক্রবার সকালে মুম্বইয়ে বৈঠকে বসে এনসিপি-র কোর কমিটি। সেখানেই দলের প্রধান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য শরদ পওয়ারকে অনুরোধ জানিয়ে প্রস্তাব পেশ করা হয়েছে। এদিকে, এদিনও শরদ পওয়ার অনুগামীদের প্রবীণ নেতার সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। শরদকেই দলের প্রধান হিসেবে দেখতে চান সকলে।

You might also like!