Country

3 years ago

Sharad Pawar : চোখের ছানির অস্ত্রোপচার করালেন শরদ পওয়ার, সুস্থ আছেন এনসিপি প্রধান

Sharad Pawar
Sharad Pawar

 

মুম্বই, ১০ জানুয়ারি : ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান শরদ পওয়ার মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর ডান চোখের ছানি অস্ত্রোপচার করিয়েছেন, দলের একজন কর্মী এমনটা জানিয়েছেন। চোখের ছানির অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৮২ বছর বয়সী শরদ পওয়ারকে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শরদ পওয়ার এখন ভাল আছেন। তাঁর ডান চোখে ছানির অস্ত্রোপচার করা হয়েছে। প্রসঙ্গত, কিছু দিন আগে একটি চোখের অস্ত্রোপচার হয়েছিল শরদ পওয়ারের। শারীরিকভাবে সময়টা খুব ভাল কাটছে না শরদ পওয়ারের।


You might also like!