Country

2 years ago

Nawawb Malik: আরও ৩ মাসের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন নবাব মালিক, স্বাস্থ্য সংক্রান্ত কারণেই স্বস্তি দিল শীর্ষ আদালত

Supreme Court (File Picture)
Supreme Court (File Picture)

 

নয়াদিল্লি, ১২ অক্টোবর: সুপ্রিম কোর্টে আবারও স্বস্তি পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক। বৃহস্পতিবার নবাব মালিকের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আরও ৩ মাসের জন্য বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাস্থ্য সংক্রান্ত কারণেই নবাব মালিকের অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৩ মাসের জন্য বৃদ্ধি করেছে সর্বোচ্চ আদালত।

এর আগে গত ১১ আগস্ট নবাব মালিকের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। সেবারও স্বাস্থ্য সংক্রান্ত কারণে দু''মাসের জন্য নবাব মালিকের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছিল শীর্ষ আদালত। আর বৃহস্পতিবার তা বাড়ানো হয়েছে ৩ মাসের জন্য।


You might also like!