
নয়াদিল্লি, ৫ মার্চ: চলতি বছরের নৌ কমান্ডার্স কনফারেন্সের প্রথম সংস্করণ ৬ মার্চ, সোমবার শুরু হচ্ছে। এই সম্মেলন নৌ-কমান্ডারদের সামরিক-কৌশলগত স্তরে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি একটি প্রাতিষ্ঠানিক ফোরামের মাধ্যমে সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।
কমান্ডারদের সম্মেলনের প্রথম পর্বটি সমুদ্রে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথমবারের মতো ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রান্ত-এ হবে এই সম্মেলন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উদ্বোধনী দিনে আইএনএস বিক্রান্তের জাহাজে নৌ-অধিনায়কদের উদ্দেশে ভাষণ দেবেন। চিফ অফ ডিফেন্স স্টাফ এবং ভারতীয় সেনা ও ভারতীয় বিমান বাহিনীর প্রধানরাও পরবর্তী দিনগুলিতে নৌ কমান্ডারদের সঙ্গে মতবিনিময় করবেন।
