
কিন্নার : হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ব্যাপক ভূমিধসের কারণে জাতীয় সড়ক-৫ অবরুদ্ধ হয়ে পড়েছে।
সকালে ভূমিধসের কারণে জাতীয় সড়ক অবরুদ্ধ পড়েছে। জাতীয় সড়কের একটা অংশ ভূমিধসের কারণে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্নর ও স্পিতিতে ভূমিধসের কারণে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে এল সুমন জানান, ভূমিধসের কারণে উপর থেকে রাস্তাটি ভেঙে যেতে শুরু করেছে। ভূমিধসের কারণে জাতীয় সড়ক-৫-এর ৩৮০ মিটার প্রসারিত অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্নর জেলার নিগুলসারির কাছে জাতীয় সড়ক ৫ সম্পূর্ণভাবে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। জাতীয় সড়কের প্রায় ৩৮০ মিটার সম্পূর্ণভাবে ধসে গেছে, যারফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কিন্নর যাওয়ার পথও বন্ধ, আর কোনও বিকল্প পথও নেই কিন্নর যাওয়ার।
