Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Nagpur Municipal Corporation proposes 240 e-buses: ২৪০টি পরিবেশবান্ধব-বাসের প্রস্তাব নাগপুর পুরনিগমের

NMC seeks 240 more e-buses, begins scrapping old fleet
NMC seeks 240 more e-buses, begins scrapping old fleet

 

নাগপুর, ৫ জুন :প্রধানমন্ত্রীর ই-বাস সেবা প্রকল্পের আওতায় ২৪০টি নতুন ইলেকট্রিক বাসের জন্য মহারাষ্ট্র সরকারের কাছে প্রস্তাব পাঠাল নাগপুর পুরনিগম (এনএমসি)। ১০বছর ধরে চলা পুরনো ২৩৭টি ডিজেল বাসের বদলে এই পরিবেশবান্ধব ই-বাস চালু করার পরিকল্পনা করা হয়েছে। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এর আগেই নাগপুরের জন্য ১৫০টি ই-বাস বরাদ্দ হয়েছিল। এবার চার্জিং পরিকাঠামো ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় আরও বাস সংযোজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এক প্রশাসনিক আধিকারিক জানান, প্রযুক্তিগত বিশদ, পরিকাঠামোর প্রস্তুতি সহ একটি পূর্ণাঙ্গ প্রস্তাব রাজ্য স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হয়েছে। তাঁর কথায়, নতুন ই-বাস পরিবেশ দূষণ কমাবে এবং যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যও বাড়াবে। বর্তমানে নাগপুরে ১৮৪টি এসি ও ৪৬টি নন-এসি মিলিয়ে মোট ২৩০টি ইলেকট্রিক বাস চলছে। এর পাশাপাশি রয়েছে ১৫০টি মিডি ও ৪৫টি মিনি বাস। ১২৯টি রুটে প্রতিদিন প্রায় এক লক্ষ কিলোমিটার যাতায়াত করে এই বাসগুলো, যা প্রায় ১.১৭ লক্ষ যাত্রীকে পরিষেবা দেয়।

You might also like!