Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

PM Modi:২৯ সেপ্টেম্বর ফের মন-কি-বাত অনুষ্ঠান, দেশবাসীর মনের কথা জানতে চাইলেন প্রধানমন্ত্রী

Prime Minister (Symbolic Picture)
Prime Minister (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী মন-কি-বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ২৯ সেপ্টেম্বর (রবিবার) আবারও শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন-কি-বাত। ২৯ সেপ্টেম্বরের মন-কি-বাত অনুষ্ঠানটি হবে ১১৪-তম পর্ব। তার আগে দেশবাসীর মনের কথা জানতে চাইলেন প্রধানমন্ত্রী।

টোল ফ্রি নম্বর ১৮০০-১১-৭৮০০-এর মাধ্যমে জনগন এই অনুষ্ঠানের জন্য নিজেদের ধ্যানধারণা এবং পরামর্শ জমা দিতে পারবেন। এছাড়াক ১৯২২-এ একটি মিসড কলও দিয়েও নিজেদের পরামর্শ জানাতে পারবেন জনগণ। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের ২৭ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।

২৯ সেপ্টেম্বর, রবিবার বেলা ১১-টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন-কি-বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী মোদী মন-কি-বাত অনুষ্ঠানে কী বক্তব্য রাখেন, তা জানার অপেক্ষায় সমগ্র দেশবাসী।

You might also like!