
মুম্বই, ৬ জানুয়ারি : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, ওই দিন রামালালার প্রাণ প্রতিষ্ঠাও করা হবে। রাম মন্দিরের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধন্যবাদ প্রাপ্য, এই মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেছেন, রাম মন্দিরের মাধ্যমে কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ করেছেন মোদীজি।
শনিবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বইয়ের কোলাবা এলাকায় সাফাই কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মুম্বইয়ের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এরই ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে বলেছেন, "ভগবান রাম সকলের যত্ন নেবেন। রাম মন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি করা হবে...প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে হবে। তিনি কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ করেছেন।"
