Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Naredra Modi : আর দেড় ঘণ্টা নয়, মাত্র ২০ মিনিটেই পৌঁছে যাবে গন্ত্যবে!দেশের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন করবেন মোদী

Mumbai Trans Harbour Link  inaugurate by PM (File Picture)
Mumbai Trans Harbour Link inaugurate by PM (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ মুম্বই থেকে নবি মুম্বই পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ এবং দ্রুতগামী করে তোলার উদ্দেশ্যে নির্মিত ২৮ কিলোমিটার দীর্ঘ ‘মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক’ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির হাতে তুলে দেবেন। 

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত, প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ (সংযোগকারী সড়ক-সহ) এই সমুদ্রসেতু ‘ভারতের দীর্ঘতম’। নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রায় ১ লক্ষ ৭৮ হাজার টন ইস্পাত। এই ‘অটল সেতু’ মহারাষ্ট্রের মুকুটে নতুন পালক বলে দাবি, সে রাজ্যের বিজেপি জোটের সরকারের। ছ’লেনের এই সেতু চালু হলে গাড়িতে প্রায় দেড় ঘণ্টার যাত্রাপথ কমে ২০ মিনিটে দাঁড়াবে।

শুক্রবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুপুরে ‘মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল)-এর উদ্বোধন করবেন তিনি। ২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরিতে খরচ পড়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার পথ সমুদ্রের উপর দিয়ে যেতে হবে। এই সেতু নবি মুম্বই এবং মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করায় সুবিধা হবে পর্যটকদের। পাশাপাশি, জওহরলাল নেহরু বন্দরে পণ্য পরিবহণে সুবিধা মিলবে। মুম্বই থেকে পুণে, গোয়া এবং কর্নাটক যাত্রারও সময় কমবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…