Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Modi on SC Verdict: ঘুষ নিলে আইনপ্রণেতাদের সুরক্ষাকবচ নয়, সুপ্রিম-রায়কে স্বাগত মোদীর

Modi welcomes Supreme-judgment, not protection of legislators in case of bribery
Modi welcomes Supreme-judgment, not protection of legislators in case of bribery

 

নয়াদিল্লি, ৪ মার্চ: ঘুষ নিলে শাস্তির মুখে পড়তে হবে সাংসদ-বিধায়কদের। পাবেন না কোনও সুরক্ষাকবচ। সোমবার এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রায়কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, “অসাধারণ রায় মহামান্য সুপ্রিম কোর্টের। এই রায় স্বচ্ছ রাজনীতিকে নিশ্চিত করবে এবং বিচারব্যবস্থায় মানুষের আস্থা আরও দৃঢ় করবে।”

১৯৯৮ সালের রায়কে বাতিল করেই এ দিন শীর্ষ আদালতের ৭ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে জানায় যে, টাকার বিনিময়ে বক্তব্য বা ভোট দিলে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনেই পদক্ষেপ করা যাবে। তারা কোনও আইনি সুরক্ষাকবচ পাবেন না। ১৯৯৮ সালের শীর্ষ আদালতের রায়ে জনপ্রতিনিধিদের বক্তব্য রাখা বা ভোট দেওয়ার জন্য ঘুষ নেওয়ার ক্ষেত্রে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। কিন্তু ৪ মার্চ সুপ্রিম কোর্টের তরফে বদলে দেওয়া হয় নিজেদের পুরনো রায়কেই। নতুন রায়ে বলা হয়, ঘুষ নিলে শাস্তির মুখে পড়তে হবে সাংসদ-বিধায়কদের। শীর্ষ আদালতের এই রায়কেই স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…