
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার পর এবার বাজেট অধিবেশনে রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ পেশ করলেন। ধবার রাজ্যসভায় বক্তব্য রাখতে উঠে প্রথম থেকেই নরেন্দ্র মোদী কংগ্রেসকে আক্রমণ শুরু করেন। তাঁর নিশানায় ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে এদিন তাঁর করা চ্যালেঞ্জ নিয়ে বড় মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ থেকে আপনার কাছে যে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস না কি ৪০ আসনও পাবে না। আমি প্রার্থনা করছি, যাতে আপনারা সেই সংখ্যাটা অন্তত পেরিয়ে যান।'
