Country

3 years ago

Modi : বালোদাবাজার-ভাটাপাড়া দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

modikz
modikz

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি  : ছত্তিশগড়ের বালোদাবাজার-ভাটাপাড়া জেলায় দুর্ঘটনায় শোক প্রকাশ করে শুক্রবার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


প্রধানমন্ত্রী টুইট করেছেন যে ছত্তিশগড়ের বালোদাবাজার-ভাটাপাড়া জেলায় দুর্ঘটনায় মানুষের মৃত্যুতে তিনি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। দুর্ঘটনায় প্রত্যেক নিহতের স্বজনদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।


প্রসঙ্গত, ছত্তিশগড়ের বালোদাবাজার-ভাটাপাড়া জেলায় একটি ট্রাক এবং একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছে।

You might also like!