Country

2 years ago

Lokmanya Tilak National Award: লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত মোদী, প্রধানমন্ত্রী বললেন স্মরণীয় মুহূর্ত

Modi honored with Lokmanya Tilak National Award
Modi honored with Lokmanya Tilak National Award

 

পুণে, ১ আগস্ট: লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহারাষ্ট্রের পুণে-তে আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী মোদীকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়। লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমার কাছে এটি অত্যন্ত স্মরণীয় মুহূর্ত। লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি এই পুরস্কারটি ১৪০ কোটি দেশবাসীকে উৎসর্গ করছি। এই পুরস্কারের সঙ্গে আমাকে দেওয়া অর্থও আমি গঙ্গাজীকে (নমামি গঙ্গে) উৎসর্গ করছি।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "ভারতের স্বাধীনতায় লোকমান্য তিলকের ভূমিকা, তাঁর অবদানকে কয়েকটি ঘটনা ও শব্দে তুলে ধরা যায় না।" তাঁর কথায়, "ব্রিটিশরা এমন একটা ধারণা তৈরি করেছিল যে ভারতের বিশ্বাস, সংস্কৃতি এবং বিশ্বাসগুলি পশ্চাদপদতার প্রতীক। কিন্তু তিলকজি এটাও ভুল প্রমাণ করেছেন। তাই ভারতের মানুষ তিলককে শুধু লোকমান্যতাই দেয়নি, তাকে লোকমান্য উপাধিও দিয়েছিল। মহাত্মা গান্ধী নিজেই তাঁকে আধুনিক ভারতের নির্মাতা বলেছেন।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বর্তমানে পরিস্থিতি এমন যে, আমরা যদি কোনও রাস্তার নাম কোনও বিদেশি হানাদারের নাম থেকে বদলে কোনও প্রখ্যাত ভারতীয় ব্যক্তিত্বের নামে করি, তাতে কিছু মানুষ এ সবের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে।" এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এনসিপি প্রধান শরদ পওয়ার প্রমুখ।

মঙ্গলবার সকালেই মহারাষ্ট্রের পুণে-তে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুণে সফরের শুরুতেই পুণের শ্রীমন্ত দাগদুশেঠ হালওয়াই মন্দিরে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পূজার্চনার পাশাপাশি আরতিও করেছেন প্রধানমন্ত্রী।


You might also like!