Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

51st G7 summit: মোদী ও জি৭, জি৭ ব্যাপারটা কী

51st G7 summit  in Canada
51st G7 summit in Canada

 

নয়াদিল্লি, ১৮ জুন : কানাডায় জি৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ ঘণ্টায় ১২টি বৈঠক করলেন!

জি৭ পুরো কথাটা ‘গ্রুপ অব সেভেন’। জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। ইউরোপীয় ইউনিয়নও জি৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। এরা বৈশ্বিক সম্পদের শতকরা ৬৪ ভাগের প্রতিনিধি ($২৬৩ ট্রিলিয়ন) প্রতিনিধিত্ব করে। আগে এই গোষ্ঠীর নাম ছিল জি৮। রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়ে সেই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করে নিলে পশ্চিমী দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে এককাট্টা হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। সেই উষ্মার জের হিসেবে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে খারিজ করে দেওয়া হয়। জোট আবারও স্নায়ুযুদ্ধের সময়ের জি-৭ নামে আগের পরিচিতি ফিরে পায়।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে মঙ্গলবার জি৭-এর বৈঠকে উঠে এসেছে নানা দিক। একই সঙ্গে কানাডার সঙ্গে ভারতের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন মোদী। তাঁকে সমর্থন জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে।

You might also like!