Country

3 years ago

Mnanish Sisodia: সিসোদিয়ার সিবিআই হেফাজতের মেয়াদ বেড়ে ৬ মার্চ, এ মাসের ১০ তারিখ জামিনের শুনানি

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ৪ মার্চ : আগামী ৬ মার্চ অবধি সিবিআই হেফাজতে থাকতে হবে দিল্লির প্রাক্তন মন্ত্রী মনীশ সিসোদিয়াকে। শনিবার দিল্লির রাউস এভিনিউ আদালত মনীশ সিসোদিয়ার সিবিআই হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৬ মার্চ পর্যন্ত করেছে। এদিকে, দিল্লির আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন মনীশ সিসোদিয়া, সেই আবেদনের শুনানি হবে আগামী ১০ মার্চ। সিসোদিয়ার আবেদনের প্রেক্ষিতে সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে আদালত।

সিসোদিয়ার পক্ষ থেকে এদিন আদালতে জানানো হয়, তাঁরা আমাকে ৯-১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করছে... এটা মানসিক হয়রানির চেয়ে কম নয়। সিসোদিয়াকে ৩ দিনের জন্য হেফাজতে চেয়েছিল সিবিআই, কিন্তু হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৬ মার্চ পর্যন্ত করেছে আদালত।

You might also like!