লোহাঘাট, ৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরাখণ্ডের লোহাঘাট সফরের জন্য মন্ত্রিপরিষদের মন্ত্রী গণেশ যোশি সম্পূর্ণ ব্যবস্থা খতিয়ে দেখেন। বুধবার গণেশ যোশি উত্তরাখণ্ডের লোহাঘাটে মায়াবতীর অদ্বৈত আশ্রম পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সফরের আগে তিনি সমস্ত ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় যোশি বলেন, এই আশ্রমটি খুবই সুন্দর। স্বামী বিবেকানন্দ এখানে ধ্যান করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসলে তিনি আলাদাই একটি শক্তি পাবেন। এই আশ্রমটি স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তাভাবনার কেন্দ্র হিসেবে পরিচিত।
গণেশ যোশি আরও বলেন, অদ্বৈত আশ্রমের মাধ্যমে যারা স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ অনুভব করতে চান এবং দেখানো পথে এগিয়ে যেতে চান তাদের জন্য এটি চমৎকার স্থান। মায়াবতী আশ্রম তার প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জনতার জন্য বিখ্যাত। শুধুমাত্র উত্তরাখণ্ডের মানুষদের জন্যই নয়, এই আশ্রমটি ভারত ও বিদেশের শান্তিপ্রিয় ও সৌন্দর্যপ্রেমী পর্যটকদের জন্যও আকর্ষণের কেন্দ্র বলেও মন্ত্রী মন্তব্য করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অজয় তমতা, প্রাক্তন মন্ত্রী বলবন্ত সিং ভড়িয়াল, জেলা পঞ্চায়েত সভাপতি জ্যোতি রাই, বিজেপি জেলা সভাপতি নির্মল মেহরা প্রমুখ।
