Country

2 years ago

Mayawati:মুখতারের মৃত্যুতে ব্যথিত মায়াবতী, তদন্তের বিষয়টিও তুলে ধরলেন বিএসপি প্রধান

Mayawati on Mukhtar death
Mayawati on Mukhtar death

 

লখনউ, ২৯ মার্চ : গ্যংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে বিএসপি প্রধান মায়াবতী জানিয়েছেন, "জেলের মধ্যে মুখতার আনসারির মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের আশঙ্কা এবং অভিযোগের প্রেক্ষিতে উচ্চ-পর্যায়ের তদন্ত প্রয়োজন, যাতে তাঁর মৃত্যুর প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসে। এমতাবস্থায় তাঁর পরিবারের শোকাহত হওয়াটাই স্বাভাবিক।"

উল্লেখ্য, গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির মৃত্যুর পর তাঁর ছেলে উমর দাবি করেছেন, ‘‘আমার বাবাকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হচ্ছিল!’’ তিনি দাবি করেন, তাঁর বাবাকে খাবারে বিষ দেওয়া হয়েছিল। সেই খাবার খেয়েই মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, উমর জানান, মুখতারের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। বিষয়টি নিয়ে তাঁরা আদালতে যাবেন।

প্রশাসন সূত্রের খবর, তিন সদস্যের একটি টিম গ্যাংস্টার মুখতার আনসারির মৃত্যুর ম্যাজিস্ট্রিয়াল তদন্ত করবে। দু'জন চিকিৎসকের একটি প্যানেল পোস্টমর্টেম করবে, যার ভিডিওগ্রাফ করা হবে। ময়নাতদন্তের পর মুখতার আনসারির মৃতদেহ তাঁর ছেলে উমর আনসারির কাছে হস্তান্তর করা হবে।


You might also like!