Country

2 years ago

Ramadan In India : ১২ মার্চ রমজান শুরু আরব দেশগুলিতে! ভারতে কবে?

Ramadan (File Picture)
Ramadan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নবম মাসে পালিত হয় রমজান। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে সেটাই হয়ে থাকে। এই রমজান মাস ইসলাম ধর্মের জন্য অত্যন্ত পবিত্র। এই মাসে রোজা উপবাস রাখেন মুসলিমরা। রোজা পালিত হয়ে থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। সকালে সেহরির পর শুরু হয় রোজা এবং সন্ধ্যায় ইফতারের সঙ্গে শেষ হয় উপবাস। রোজা শেষে চাঁদের দেখা মিললে পালিত হয় ঈদ-উল-ফিতর। তবে সবটাই নির্ভর করে চাঁদ দেখার সময়ের উপর। 

চলতি বছর রমজানের আগে চাঁদ দেখার জন্য ১০ মার্চের প্রস্তুতি শুরু করেছিল ইসলামিক দেশগুলি। তবে জানা যাচ্ছে, ১০ মার্চ চাঁদ দেখা যাবে না।  মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ১০ নয় বরং রমজানের আগে চাঁদ দেখা যাবে ১১ মার্চ। অর্থাৎ পবিত্র রমজান মাস শুরু হতে চলেছে ১২ মার্চ থেকে। ওইদিন থেকেই রোজার উপবাস রাখা শুরু করবেন আরব দেশের মুসলিমরা। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ মার্চ গ্রিনিচ সময় অনুযায়ী, সকাল ৯টায় চাঁদ ও সূর্যের সংযোগ হবে। তবে আরব বিশ্বের কোনও অংশ থেকেই খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে সেদিন চাঁদ দেখানো সম্ভব হবে না।

ভারতে রমজান কবে?

সৌদি আরবের মক্কা শহরে, মিশরের রাজধানী কায়রোতেও ১১ মার্চ চাঁদ দেখা যাবে। এবং পরেরদিন অর্থাৎ ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। বাংলাদেশ, ভারতের মতো দেশগুলিতে রমজান মাস শুরু হতে চলেছে আগামী ১৩ মার্চ থেকে। যদিও এখনও পর্যন্ত এই দেশগুলির তরফে অফিসিয়াল কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে আরব দেশগুলির সঙ্গে ভারতের সময়ের পার্থক্যের কথা মাথায় রেখেই রমজান মাস শুরুর অনুমান করা হচ্ছে।


You might also like!