Country

3 years ago

Manish Sisodia : পিছিয়ে গেল মনীশ সিসোদিয়ার জামিন-আর্জির শুনানি, ২১ মার্চ ফের শুনবে আদালত

Manis Sisodia
Manis Sisodia

 

নয়াদিল্লি, ১০ মার্চ: দিল্লি আবগারি নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন মন্ত্ৰী মনীশ সিসোদিয়ার জামিন-আর্জির শুনানি পিছিয়ে গেল। আগামী ২১ মার্চ সিসোদিয়ার জামিন-আর্জি ফের শুনবে আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শুক্রবার দিল্লির রাউস এভিনিউ আদালতে জানানো হয়, মণীশ সিসোদিয়া অন্যদের নামে সিম কার্ড ও মোবাইল ফোন কিনেছিলেন। আবার সিসোদিয়া আইনজীবী বলেন, আদালত গ্রেফতারের সময়কে উপেক্ষা করতে পারে না এবং একজন ব্যক্তিকে ক্রমাগত আটকে রাখতে পারে না।

ইডি-র পক্ষ থেকে এদিন আদালতে সিসোদিয়াকে ১০ দিনের জন্য হেফাজতের আবেদন জানানো হয়। কিন্তু, মনীশের আইনজীবী ইডি-র আবেদনের বিরোধিতা করে। সওয়াল-জবাব শেষে রায়দান সুরক্ষিত রাখে আদালত।

You might also like!