Country

2 years ago

PM Modi on Manipur:মণিপুরের ঘটনা যে কোনও ভদ্র সমাজের জন্য লজ্জাজনক, আইন পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে : প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi (File Picture)
Prime Minister Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি, ২০ জুলাই: মণিপুরের ঘটনা যে কোনও ভদ্র সমাজের জন্য লজ্জাজনক; আমার হৃদয় ব্যথিত ও রাগে পরিপূর্ণ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, আইন পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। বাদল শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী মোদী। তিনি মণিপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “আমি যন্ত্রণা ও রাগে ভরা। মণিপুরের ঘটনা সমাজে লজ্জা বয়ে আনে।"

মণিপুরে দুই মহিলাকে প্রকাশ্যে নগ্ন করার ঘটনায় প্রধানমন্ত্রী বলেছেন, "মণিপুরের ঘটনা যে কোনও ভদ্র সমাজের জন্য লজ্জাজনক; আমার হৃদয় ব্যথিত ও রাগে পরিপূর্ণ। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা কখনও ক্ষমা করা যাবে না, দোষীদের ছাড় দেওয়া হবে না। আইন পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "মণিপুরের ঘটনা ১৪০ কোটি ভারতীয়কে লজ্জায় ফেলেছে। আমি ভারতের জনগণকে আশ্বস্ত করতে চাই, অভিযুক্তদের রেহাই দেওয়া হবে না।"


You might also like!