Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

Country

3 years ago

Mallikarjun Kharge thanks to Naidu: নাইডুকে ধন্যবাদ জানালেন খাড়গে, বললেন চাপের মধ্যেও নিজের দায়িত্ব পালন করেছেন আপনি

Mallikarjun Kharge thanks Naidu
Mallikarjun Kharge thanks Naidu

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : উপ-রাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে এম ভেঙ্কাইয়া নাইডুর কার্যকালের মেয়াদ শেষ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। তার আগে রাজ্যসভায় বিদায়ী চেয়ারম্যানকে ধন্যবাদ জানালেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে।

সোমবার রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "আমরা দুই ভিন্ন মতাদর্শের মানুষ হতে পারি৷ আপনার প্রতি আমারও কিছু অভিযোগ থাকতে পারে, তবে এখন সেই সব কথা বলার সময় নয়৷ অনেক অসুবিধা এবং চাপের মধ্যেও নিজের ভূমিকা পালন করেছেন আপনি, আমি আপনাকে ধন্যবাদ জানাই।"

রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, "আপনি সমস্ত প্রধান রাজ্যগুলিতে উচ্চকক্ষের জন্য একটি রাষ্ট্রীয় নীতির পক্ষে ছিলেন। আপনি মহিলা সংরক্ষণ বিল এবং অন্যান্য বিষয়ে ঐক্যমতের কথাও বলেছেন। আমি বিশ্বাস করি আপনি যা অসম্পূর্ণ রেখে যাচ্ছেন সরকার তা পূরণ করবে।"


You might also like!