Country

3 years ago

Mallikarjun Kharge : মোদীজি সর্বদা প্রকৃত ইস্যু থেকে সরে এসে কথা বলেন : মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কটাক্ষের সুরে খাড়গে বললেন, মোদীজি সর্বদা প্রকৃত ইস্যু থেকে সরে এসে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের জবাবি বক্তৃতা দেন।

সে প্রসঙ্গে বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল আদানি ইস্যুতে আমাদের প্রশ্নের উত্তর দেননি। মোদীজি সব সময় আসল ইস্যু থেকে সরে এসে কথা বলেন। আদানি কীভাবে কোটিপতি হলেন এবং কীভাবে তাকে এই ধরনের ঋণ দেওয়া হয়েছিল তা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, কিন্তু উত্তর দেওয়া হয়নি।


You might also like!