Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Mallikarjun Kharge: সংসদে আদানি ইস্যু উত্থাপন করতে চাইছে না সরকার, সবকিছু এড়িয়ে যেতে চাইছে : খাড়গে

Mallikarun Kharge
Mallikarun Kharge

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ক্ষোভের সুরে তিনি বলেছেন, সংসদে আদানি ইস্যু উত্থাপন করতে চাইছে না সরকার, সবকিছু এড়িয়ে যেতে চাইছে। যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আদানি গ্রুপের শেয়ার সংক্রান্ত কথিত বিতর্কের তদন্তের দাবিতে বিরোধী সাংসদরা সোমবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভে সামিল হন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, বাম, আপ, আরজেডি সহ অন্যান্য দলের সদস্যদের তাদের দাবির সমর্থনে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, সংসদে বিরোধী সাংসদদের নোটিশের ওপর প্রথমেই আলোচনা হওয়া উচিত। বিরোধীরা সভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর আলোচনায় রাজি কিন্তু সর্বাগ্রে সরকারকে এই বিষয়ে উত্তর দিতে হবে। খাড়গে আরও বলেছেন, সরকার চায় এই বিষয়টি উত্থাপিত না হোক, আলোচনা না হোক। তাঁরা এই বিষয়টিও এড়িয়ে যেতে চাইছে।


You might also like!