Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Vande Mataram Bill: ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় বড় পদক্ষেপ! জাতীয় গানের সুরক্ষায় নতুন বিল আনছে কেন্দ্র

Amit Shah to introduce Vande Mataram bill in Rajya Sabha tomorrow
Amit Shah to introduce Vande Mataram bill in Rajya Sabha tomorrow

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মতো এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষাতেও আইনি পদক্ষেপের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। সংসদের আসন্ন বাদল অধিবেশনে Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026 পেশ করা হতে পারে বলে জানা যাচ্ছে। প্রস্তাবিত সংশোধনী বিলে ‘বন্দে মাতরম’ গাওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃত বাধা বা অসম্মানজনক আচরণের জন্য কঠোর শাস্তির বিধান রাখার কথা বলা হয়েছে। এতে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার প্রস্তাব রয়েছে বলে সূত্রের খবর। 

কেন্দ্রীয় সরকার Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026 নামে একটি সংশোধনী বিল আনার প্রস্তাব করেছে, যাতে ‘বন্দে মাতরম’ গাওয়া ইচ্ছাকৃতভাবে আটকানো, বাধা দেওয়া বা তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে সর্বোচ্চ তিন বছরের জেল, জরিমানা অথবা দু’টিরই বিধান রাখা হয়েছে প্রস্তাবিত বিলে। বর্তমান আইন মূলত জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-কে অসম্মান করা, গানে বাধা দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো বিষয়ের উপর প্রযোজ্য। নতুন সংশোধনী বিলে সেই ধারার আওতা বাড়িয়ে ‘বন্দে মাতরম’-কেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিল অনুযায়ী, কেউ একবার দোষী সাব্যস্ত হওয়ার পরে ফের একই অপরাধ করলে কমপক্ষে এক বছরের জেল বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। 

কেন্দ্রীয় সরকারের দাবি, জাতীয় প্রতীকগুলির মর্যাদা রক্ষার জন্য এই সংশোধনী আনা হচ্ছে। চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছিল, সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়ার পরে ‘জন গণ মন’ পরিবেশিত হবে। সরকার সূত্রের খবর, বর্ষা অধিবেশনে লোকসভায় এই বিল পেশ করা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই এই বিলে অনুমোদন দিয়েছে। জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সঙ্গেই জাতীয় গান (National Song) ‘বন্দে মাতরম’-কেও আইনি সুরক্ষা দিতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। সংসদের বাদল অধিবেশনে (Monsoon Session) একটি সংশোধনী বিল আনার কথা ভাবছে কেন্দ্র। সেই বিলের নাম Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026। এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে, ‘বন্দে মাতরম’ গাওয়া ইচ্ছাকৃতভাবে আটকানো, বাধা দেওয়া বা তাতে বিশৃঙ্খলা সৃষ্টি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে সর্বোচ্চ ৩ বছরের জেল, জরিমানা অথবা দু’টিরই বিধান রাখা হয়েছে প্রস্তাবিত বিলে। এখন এই আইন মূলত জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-কে অসম্মান করা, গানে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো বিষয়ের উপর প্রযোজ্য। নতুন সংশোধনী বিলে সেই ধারার আওতা বাড়িয়ে ‘বন্দে মাতরম’-কেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম’ গাওয়া বন্ধ করার চেষ্টা করেন, গান গাইতে বাধা দেন অথবা গান গাওয়ার সময়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেন যাতে অনুষ্ঠানে সমস্যা হয়, তাহলে সেই অভিযুক্তের বিরুদ্ধে এই আইনে মামলা করা যাবে। দোষী প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল, জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে। আগে দোষী সাব্যস্ত হওয়ার পরে ফের একই অপরাধ করলে কমপক্ষে এক বছরের জেল বাধ্যতামূলক করারও প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, জাতীয় প্রতীকগুলির মর্যাদা রক্ষার জন্য এই সংশোধনী আনা হচ্ছে। চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছিল, সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর ৬টি স্তবক গাওয়া হবে। তার পরে ‘জন গণ মন’ পরিবেশিত হবে।

সরকার সূত্রের খবর, বর্ষা অধিবেশনে লোকসভায় এই বিল পেশ করা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই এই বিলে অনুমোদন দিয়েছে। বিলটি পাস হলে ‘বন্দে মাতরম’ আইনি সুরক্ষার ক্ষেত্রে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পাবে। সংসদে বিল পেশের পরে দুই কক্ষের অনুমোদন মিললে এবং রাষ্ট্রপতির সম্মতির পরে এটি আইনে পরিণত হবে।

You might also like!