Country

3 years ago

Fire in a Hotel : ইন্দোরের বহুতল হোটেলে আগুন, ৩ মহিলা-সহ ৮ জনকে উদ্ধার করল দমকল

Major fire at a hotel in indore
Major fire at a hotel in indore

 

ইন্দোর, ২৯ মার্চ : ভয়াবহ আগুন লাগল মধ্যপ্রদেশের ইন্দোরের একটি বুটিক হোটেলে। বুধবার সকালে আগুন লাগার খবর পায় দমকল। উদ্ধারকারী দল ৩ মহিলা-সহ আট জনকে উদ্ধার করা হয়েছে। ইন্দোরের ‘পাপায়া ট্রি হোটেল’-এ বুধবার সকালে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যেই ছ’তলা হোটেলের বেশির ভাগ অংশই আগুনের কবলে চলে যায়। হোটেলকর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে নামলেও তাতে বিশেষ সুবিধা হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। আগুনের জেরে ষষ্ঠ তলে আটকে পড়েন হোটেলের আবাসিকদের অনেকে। দমকল ও পুলিশ মই লাগিয়ে তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ইন্দোরের পুলিশ আধিকারিক জানান, তিন মহিলা-সহ মোট আট জনকে সুরক্ষিত ভাবে উদ্ধার করা গিয়েছে। তাঁরা সবাই আগুন ও ধোঁয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে অনুমান দমকলের।


You might also like!