Breaking News

 

Country

3 years ago

Mafia Atiq and Ashraf:গুলিবিদ্ধ হয়ে মৃত মাফিয়া আতিক ও আশরাফ

Mafia Atiq and Ashraf
Mafia Atiq and Ashraf

 

লখনউ, ১৬ এপ্রিল : শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন গ্যাংস্টার আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ। তাদের দুজনকে মেডিক্যাল চেক আপের জন্য প্রয়াগরাজে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের সঙ্গে পুলিশ ছিল এবং হাতকড়া লাগানো ছিল। সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা তাদের প্রশ্ন করছিলেন, উত্তরও দিচ্ছইলেন দুই ভাই, এরই মধ্যে আচমকা তাদের উপর গুলি চলে, এই ঘটনায় স্থম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত সকলে। গুলিবিদ্ধ অবস্থাতে দুই ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

তিন বন্দুকবাজকে ঘটনাস্থল থেকেই গ্রফতার করেছে পুলিশ। সাংবাদিকদের ক্যামেরার সামনে এবং পুলিসি হেফাজতের মধ্যে এই চঞ্চল্যকর অপরাধের ঘটনা স্বভাবতই উত্তরপ্রদেশ সরকার ও পুলিশকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।

জারি রয়েছে ১৪৪ ধারা এবং পুলিশ সেখানে ফ্ল্যাগ মার্চ করেছে এবং জন সাধারণকে শান্তি বজায় রাখার আবেদন করেছে।

প্রসঙ্গত, দুদিন আগেই আতিকের ছেলে আসাদ আহমেদ এবং তার এক শাগরেদ ঝাঁসিতে এনকাউন্টারে নিহত হয়। উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক এবং তার ভাই আশরাফ জেলবন্দি ছিল । ওই হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল আতিকের ছেলেরও।

রইলো সেই চরম মুহূর্তের ভিডিও। অতি সংবেদনশীল ব্যাক্তিদের এই ভিডিও দেখা থেকে বিরত থাকাই ভালো।

ভিডিও সৌজন্যে ANI 

You might also like!