Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

Country

4 years ago

Maan ki Baat programme PM Modi : 'হর ঘর তিরঙ্গা' অভিযানে 'মন কি বাত'-এ প্রতিটি বাড়িতে তেরঙা প্রচারের আহ্বান প্রধানমন্ত্রীর

Maan ki Baat programme PM Modi
Maan ki Baat programme PM Modi

 

নয়াদিল্লি, ৩১ জুলাই  : রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এ স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে স্বাধীনতার অমৃত মহোৎসবের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মহান বিপ্লবীদের স্মরণ করে তিনি জনগণকে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, তেরঙা প্রচারের আওতায় আমরা তেরঙাকে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলও করতে পারি।

এদিন 'মন কি বাত'-এর ৯১ তম পর্বে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার অমৃত উত্সব একটি গণ আন্দোলনে রূপ নিয়েছে, এটা আনন্দের বিষয়। দেশের সর্বস্তরের মানুষ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষ সারাদেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত একটি বিশেষ 'হর ঘর তিরঙ্গা' প্রচার চালানো হচ্ছে। জনগণকে অবশ্যই এই প্রচারের অংশ হতে হবে এবং ১৩ থেকে ১৫ আগস্ট তাদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করতে হবে। তেরঙা আমাদের এক করে। দেশের জন্য কিছু করতে অনুপ্রাণিত করে। আগামী ২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমরা সকলেই আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবিতে তিরঙ্গা লাগাতে পারি।


You might also like!