
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সরকারি ক্ষেত্র হোক বা বেসরকারি ক্ষেত্র, ইনকাম ট্যাক্স হোক বা জমিজমার বিষয়, প্রতিক্ষেত্রেই বর্তমানে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানের বিভিন্ন অনলাইন পরিষেবা সহজে করার করার একটি মুখ্য উপাদান এই আধার কার্ড।কিন্তু এই আধার কার্ড হারিয়ে যাওয়ার কারণেই অনেকেই অনেক সময় বড় সমস্যায় পড়ে থাকেন। কিন্তু অনলাইন হোক বা অফলাইন। দু-ভাবেই এই সমস্যার সমাধান করা সম্ভব।
1.আধার নম্বর মনে না থাকলে UIDAI ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে সমস্ত তথ্য মোবাইলে পাঠানোর জন্য আবেদন জানাতে পারবেন ৷ www.uidai.gov.in সাইটে ক্লিক করে কীভাবে হারানো আধার কার্ড পেতে আবেদন জানাবেন।
2.অনলাইনে ডুপ্লিকেট আধার কার্ড পাওয়ার জন্য সঠিক মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে ৷ যদি আধার এনরোলমেন্ট নম্বর মনে না থাকে তাহলে ইমেল আইডি ও ফোন নম্বর থাকা অত্যন্ত জরুরি ৷ কারণ সেখানেই ওটিপি পাঠানো হবে ৷
3.ডুপ্লিকেট আধার কার্ডের জন্য www.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ এখানে গিয়ে Retrieve UID অপশনে গিয়ে ক্লিক করুন ৷ এরপর অন্য একটি পেজ খুলে যাবে ৷
4.নতুন পেজে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে ৷ জানাতে হবে আপনি আধার এনরোলমেন্ট নম্বর চান নাকি আধার নম্বর চান ৷ এরপর ‘Send one time password' এ ক্লিক করুন ৷ আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে ৷ সাইটে ওটিপি নম্বর দিতে হবে ৷
5.ওটিপি ভেরিফাই করার পর আপনার ইমেল বা মোবাইল নম্বরে আধার নম্বর পাঠিয়ে দেওয়া হবে ৷
6.এই নম্বর দিয়ে আপনার আধার কার্ডের ইকপি ডাউনলোড করে নিতে পারবেন ৷ ডাউনলোড অপশনে ক্লিক করতেই আরও একটি পেজ খুলে যাবে ৷ সেখানে নিজের নাম, ঠিকানা, আধার নম্বর দিতে হবে ৷ এরপর Get one time password এ ক্লিক করুন ৷ আপনার রেজিষ্ট্রার মোবাইল নম্বরেওটিপি চলে আসবে ৷ OTP দিতেই আপনার কম্পিউটারে আধার কার্ডের ইকপি ডাউনলোড হয়ে যাবে ৷
