
নয়াদিল্লি, ১১ আগস্ট : অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। শেষ দিনেও অশান্তির সাক্ষী থেকেছে লোকসভা ও রাজ্যসভা। এদিন আপ সাংসদ রাঘব চাড্ডাকে সাসপেন্ডের ঘোষণা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। জগদীপ বলেন, "আমি রাঘব চাড্ডাকে সার্ভিস অফ দ্য কাউন্সিল থেকে সাসপেন্ড করছি, যতক্ষণ না কাউন্সিলের বিশেষাধিকার কমিটির রিপোর্টের সুবিধা পাওয়া যায়।"
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আপ সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "...আমি বিষয়টিকে বিশেষাধিকার কমিটির কাছে উল্লেখ করা সমীচীন বলে মনে করি... ২৪ জুলাইয়ের স্থগিতাদেশের আদেশ বর্তমান অধিবেশনের পরেও অব্যাহত থাকতে পারে যতক্ষণ না কাউন্সিলের বিশেষাধিকার কমিটির সুপারিশের সুবিধা পাওয়া যায়।"
