মুম্বই, ৪ অক্টোবর : মুম্বইয়ের সেন্ট্রাল স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল একটি খালি লোকাল ট্রেনের কামরা। বুধবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ কারশেডে ঢোকার সময় ক্রসিং পয়েন্টে লোকাল ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি খালি থাকায় এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, শহরতলির রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে।
রেল সূত্রের খবর, বুধবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ কারশেডে ঢুকছিল একটি লোকাল ট্রেন। ট্রেন খালি ছিল, আচমকাই ট্রেনের একটি চাকা রেললাইন থেকে নীচে নেমে যায়। এই ঘটনার জেরে শহরতলির রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। রেলের অধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন।
