Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Late DMDK chief Vijayakanth:প্রয়াত ডিএমডিকে প্রধান বিজয়কান্ত, চেন্নাইয়ের হাসপাতালে জীবনাবসান অভিনেতার

Late DMDK chief Vijayakanth
Late DMDK chief Vijayakanth

 

চেন্নাই, ২৮ ডিসেম্বর : প্রয়াত হয়েছেন অভিনেতা তথা ডিএমডিকে প্রধান বিজয়কান্ত। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ডিএমডিকে নেতা বিজয়কান্ত। শ্বাসকষ্টের সমস্যার কারণে বিজয়কান্তকে ভেন্টিলেটরে রাখা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজগাম (ডিএমডিকে) দলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে করোনার পরীক্ষা করিয়েছিলেন অভিনেতা তথা ডিএমডিকে-র প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন বিজয়কান্ত। সেই রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মঙ্গলবার, ডিএমডিকে জানিয়েছিল, তাঁকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সময়ে, ডিএমডিকে-র পক্ষ থেকে জানানো হয়, বিজয়কান্ত "স্বাস্থ্য" এবং পরীক্ষার পরে বাড়ি ফিরবেন। বৃহস্পতিবার সকালেই দলের পক্ষ থেকে জানানো হয়, বিজয়কান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর সাড়ে ৯টার আগেই খবর এল তিনি প্রয়াত হয়েছেন।


You might also like!