Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Narendra Modi : 'লঙ্কা হনুমান জ্বালাননি, একজনের ঔদ্ধত্য জ্বালিয়েছিল', লোকসভায় কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

'Lanka didn't burn Hanuman, it burned one's arrogance', PM taunts Congress in Lok Sabha
'Lanka didn't burn Hanuman, it burned one's arrogance', PM taunts Congress in Lok Sabha

 

নয়াদিল্লি : ‘লঙ্কা হনুমান জ্বালাননি। একজনের ঔদ্ধত্য জ্বালিয়েছিল।’ রাহুল গান্ধীর ‘অহংকারী রাবণ’ মন্তব্যের জবাব এভাবেই পালটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।  অনাস্তা প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রীর দাবি, অহংকারের ফলেই কংগ্রেসও আজ ৪০০ থেকে ৪০ আসনে পৌঁছেছে। পাশাপাশি রাহুলের ‘মহব্বত কি দুকানে’র জবাবে জানিয়ে দিলেন, কংগ্রেস ‘লুট কি দুকান, ঝুট কা বাজার’ খুলেছে। আর সেই দোকানেও শিগগিরি তালা পড়বে।

রাহুল গান্ধীর নাম না করে নরেন্দ্র মোদী বললেন, আর সেজন্যই ওদের কী অবস্থা আর আমাদের কী! আসলে ওরা জ্বলে মরছে যে যে চেয়ারে বরাবর ওদের পরিবারের লোক বসে থাকে, সেখানে গরিব ঘরের একটা ছেলে কী করে এসে বসল। মোদী বলেন, কংগ্রেসের সমস্যা আমি বুঝি। বারবার ওদের কর্মসূচি ব্যর্থ হয়। মোহাব্বত কি দুকানের প্রচার করে বলে যারা জনতা বোঝে যে এটা আসলে লুট কি দুকান, ঝুঠ কা বাজার।

এই দেশের মানুষের কংগ্রেসের উপর অনাস্থা এসে গিয়েছে। অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণে কংগ্রেসকে এই ভাষাতেই আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুরু থেকেই তিনি বিরোধী জোটকে নিশানা করেন। ২০১৮ সালের অনাস্থা প্রস্তাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেবার অনাস্থার পর আমরা আরও বেশি আসন পেয়ে ক্ষমতায় এসেছিলাম। ফলে বুঝতে হবে অনাস্থা প্রস্তাব আমাদের পক্ষে মঙ্গলকর। আর এবারেও পরের বছর ২০২৪ সালে অতীতের সব রেকর্ড ভেঙে আমরাই ক্ষমতায় ফিরব।

সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলি এ পর্যন্ত যতগুলি অভিযোগ তুলেছিল, তার এক এক করে খণ্ডন করলেও দীর্ঘ বক্তৃতার অনেকটা সময় কেটে গেলেও মণিপুর প্রসঙ্গ উত্থাপন করেননি মোদী। বিরোধী বেঞ্চ থেকে তখন মণিপুর, মণিপুর ধ্বনি উঠতে থাকে। অধিকাংশ সময়ই বিরোধীদের নিয়ে ঠাট্টা করার মেজাজে তিনি বলেন, ওদের একটাই স্লোগান একটাই কর্মসূচি মোদি তেরি কবর খোড়েগি। এদের দেশের সামর্থ্যের উপর ভরসা নেই। সভায় বিরোধীদের কাজ কী, সরকারের সমালোচনা করা, পরামর্শ দেওয়া।

মূল ভাষণের অধিকাংশটাই কংগ্রেসকে হাড়িকাঠে তোলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের শাসনে গরিব আরও গরিব হয়েছে। কংগ্রেসের শাসনকালে দেশের অর্থব্যবস্থা দশের নীচে থাকত। আর এখন চার-পাঁচে রয়েছি আমরা। দেশের মানুষের বিশ্বাস আছে ২০২৮ সালে আপনারা যখন আবার অনাস্থা নিয়ে আসবেন, তখন দেশ বিশ্ব অর্থনীতির তিন নম্বর স্থানে থাকবে, এটাই বিশ্বাস করে দেশের মানুষ।

বিরোধীদের একাংশ প্রমাণ করে দিয়েছে, দেশের থেকে ওদের কাছে বড় দল। দেশের মানুষের খিদে, বেকারি ওদের কাছে তুচ্ছ। দল বড়। আপনারা একজোট হয়েছেন কট্টর দুর্নীতিগ্রস্ত জোট হিসেবে। বিরোধীরা ফিল্ডিং সাজিয়েছেন, কিন্তু বাউন্ডারি, ওভার বাউন্ডারি ওদের দিক থেকেই আসছে। আপনারা যদি অনাস্থাই আনছেন, তাহলে প্রস্তুতি নিয়ে আসছেন না কেন।

বিরোধীদের লোকদেখানো খুব শখ আছে। কিন্তু আপনারা খেয়াল রাখবেন দেশও আপনাদের দেখছে। কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, এবার লোকসভার বিরোধী দলনেতাকেই বলার সুযোগ দেয়নি দেশের সবথেকে বড় দল। অধীর চৌধুরীকে সব শেষে বলতে দেওয়া নিয়ে তামাশা করেন মোদি। অধীরকে নিয়ে বারবার কংগ্রেস অপমান করে এ প্রসঙ্গ তুলে অধীরবাবুর প্রতি সম্পূর্ণ সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

লোকসভা ভোটের প্রচারের ঢংয়ে মোদি বলেন, আমরা এখন এমন একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, যার সুফল আগামিদিনের ভবিষ্যৎ টের পাবে। আমরা দেশের যুবসমাজকে দুর্নীতিমুক্ত সরকার উপহার দিয়েছি। আমরা বিশ্বের সামনে ভারতের মুখ তুলে ধরেছি। বিশ্ব আজ ভারতকে চিনে গিয়েছে। আর বিরোধীরা অনাস্থা এনে জনগণের বিশ্বাস ভেঙে দিয়েছে। আজ ভারতের যুবসমাজ এগিয়ে যাচ্ছে। এই বলে তিনি তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, এটাই বিরোধীরা সহ্য করতে পারছে না।

You might also like!